ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমুন্সিগঞ্জবিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে

বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিক্ষোভ আন্দোলন যাই হোক, গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে তা চিরদিনের জন্য বন্ধ করতে হবে।

তিনি বলেন, অনেক রক্তের বিনিময়ে আজকের রাজনৈতিক পরিবেশ ও অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে।তাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে।

সোমবার মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও তার দলের নেতাকর্মীদের বাংলাদেশে উস্কানি দিয়ে যাচ্ছেন।

স্বাধীন চিন্তায় কথা বলায় কেউ যাতে বাধা না হয় এমন সংস্কার করতে হবে এ কথা উল্লেখ করে সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজভী।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular