ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষবিরামপুরে ট্রেন থেকে পড়ে একজন আরোহী নিহত

বিরামপুরে ট্রেন থেকে পড়ে একজন আরোহী নিহত

বিরামপুর দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুর দেবীপুর নামক স্থানে ট্রেন থেকে পড়ে সাগর ইসলাম নামের একজন আরোহী নিহত হয়েছে। উক্ত নিহত সাগর ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার শান্তি নগর এলাকার শাহেরুল ইসলামের পুত্র।

মঙ্গলবার ৪ঠা মার্চ বিকেলে বিরামপুর পৌর এলাকার দেবীপূর নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে লাইনের পাশে আঘাত পেয়ে ঘাসের উপর পড়লে ঘটনাস্থলে সাগর ইসলাম (৩০) মারা যান। নিহতের পরিবারের বরাত দিয়ে বিরামপুর থানার উপ পরিদর্শক এসআই আমির হোসেন জানান,সে কাজের সন্ধানে ঢাকায় যাচ্ছিলেন। কিভাবে মারা গিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারে না নিহতের পরিবার।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে জানান,ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular