ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedবিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরভাঙ্গা এলাকা থেকে একটি বিলুপ্ত প্রজাতির নীলগাই উদ্ধার করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আহত নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বনবিভাগে রাখা হয়েছে। সুস্থ হলে নীলগাইটিকে গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে পঞ্চগড় সদর উপজেলার প্রধানপাড়া সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে স্থানীয় শত শত মানুষ হরিণ ভেবে নীলগাইটিকে তাড়া করে। বিকেলে জয়ধরভাঙ্গা এলাকায় পাঙ্গা নদীতে ঝাপ দিলে সেখান থেকে নীলগাইটিকে ধরে বেধে রাখে স্থানীয়রা। খবর পেয়ে পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নীলগাইটি উদ্ধার করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঞ্চগড় বন বিভাগের একটি কক্ষে রাখা হয়।
সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে স্থানীয়রা তাড়া করে গাইটিকে আটক করে রাখে। আমরা উদ্ধার করে বন বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে এটিকে আমরা গাজীপুরের সাফারি পার্কে প্রেরণ করবো। নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুব ভীতু। মানুষ দেখলে তারা ভয় পায়। নীলগাইটির বয়স দুই আড়াই বছর হতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular