ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবিশ্বকাপ ইতিহাসে কানাডার প্রথম পয়েন্ট অর্জন

বিশ্বকাপ ইতিহাসে কানাডার প্রথম পয়েন্ট অর্জন

ক্রীড়া ডেস্ক : নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম না হেরেই মাঠ ছেড়েছে কানাডা। শুক্রবার (১২ জুন) টরেন্টো স্টেডিয়ামে বসনিয়ার বিপক্ষে ১-১ এ ড্র করেছে স্বাগতিকরা।

এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৬টি ম্যাচ খেললেও কোনো জয় পায়নি কানাডা। এই প্রথম ম্যাচ না হেরে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে তারা। ফলে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টও তুলে নিয়েছে দলটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১ মিনিটে। কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ।

১-০ গোলে পিছিয়ে থাকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে সাফল্য আসে। কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular