ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআলোকিত মুখবরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও

বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও

ক্রীড়া ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া থিয়াওয়ের অধীনে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারে সেনেগাল। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ‘তেরাঙ্গা লায়ন্স’রা।
 

সিয়াটলে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। পরে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ইউরি টিলেমানসের পেনাল্টি গোলে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

সেনেগাল ফুটবল ফেডারেশন জানায়, ‘গত ১১ জুলাই অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও এবং তার পুরো টেকনিক্যাল স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সুত্র: ইএসপিএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular