ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের শোক

নিউজ ডেস্ক: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশন।

৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ এবং ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মোঃ আব্দুর রশিদ সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে এই শোক জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অসামান্য ভূমিকা তাঁকে ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। তিনি শুধু একজন ব্যক্তি নন, বরং নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন এবং হয়ে উঠেছিলেন জীবন্ত ইতিহাস।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ দেশের সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তাঁর নেতৃত্বে প্রবর্তিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও মানবিক উদ্যোগসমূহ সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করেছে।

এসোসিয়েশন বিশ্বাস করে, দেশের সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর কর্মময় জীবন, আপসহীন নেতৃত্ব ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় ও প্রেরণার উৎস হয়ে থাকবে।

এছাড়াও, এসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও দেশজুড়ে থাকা তাঁর অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular