নিউজ ডেস্ক : বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেবিচক যুগপৎভাবে দুটি ভূমিকা পালন করে আসছে। একদিকে বেবিচক রেগুলেটর হিসেবে বিমান চলাচলে সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার কার্যক্রম তদারকি করে; অন্যদিকে অপারেটর হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা দেওয়া ও বিমানবন্দরগুলো পরিচালনা করে। এতে রেগুলেটর হিসেবে অপারেটরের কাজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘স্বার্থের সংঘাত’ তৈরি হয় বলে সরকার মনে করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) পরিচালিত অডিটে বেবিচকের রেগুলেটর ও অপারেটর সত্তা পৃথককরণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। এ ছাড়া গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনেও বেবিচকের অপারেটর ও রেগুলেটর সত্তা আলাদা করার সুপারিশ ছিল। এ প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে সরকার বেবিচককে বিভক্ত করে আলাদা রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব দ্রুত প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন ও সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন পরিষেবা দেওয়াসহ বিমানবন্দরগুলো পরিচালনার জন্য আলাদা অপারেটর সংস্থা গঠিত হবে। ফলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পরিপূরণ ছাড়াও বেসামরিক বিমান পরিচালনা-সংক্রান্ত পরিষেবার মানোন্নয়ন ঘটবে।
এতে বলা হয়, এ প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে সরকার বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। অতিসত্বর প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন এবং সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন পরিষেবা দেওয়াসহ বিমানবন্দরগুলো পরিচালনার জন্য পৃথক অপারেটর সংস্থা গঠিত হবে। ফলে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ ছাড়াও বেসামরিক বিমান পরিচালনা-সংক্রান্ত পরিষেবার মানোন্নয়ন ঘটবে বলে মন্ত্রণালয় আশা করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অতিদ্রুত প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়নসহ সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন সেবা প্রদানসহ বিমানবন্দর পরিচালনার জন্য একটি স্বতন্ত্র অপারেটর সংস্থা গঠন করা হবে।



