ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরো সহজস্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করতে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের মতামত নিয়েই কোম্পানি আইন১৯৯৪ সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেনএই আইন মূলত ব্যবহার করবেন ব্যবসায়ীরাই। তাই তাদের প্রয়োজনবাস্তব অভিজ্ঞতা ও ভবিষ্যৎ চাহিদার ভিত্তিতেই আইনটিকে যুগোপযোগী করতে হবে।

আজ রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে কোম্পানি আইন১৯৯৪-এর তৃতীয় সংশোধন-২০২৬-এর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও শিল্প খাতের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেনদীর্ঘদিন ধরে কোম্পানি আইনে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি। এদিকে ব্যবসা পরিচালনার ধরনপ্রযুক্তিবিনিয়োগের কাঠামো এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। ফলে বর্তমান বাস্তবতা ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে কোম্পানি আইন আধুনিক করা জরুরি হয়ে পড়েছে।

সরকার তাড়াহুড়ো করে আইনটি চূড়ান্ত করতে চায় না’উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেনআইনটি ব্যবসায়ীদের জন্য তৈরি হচ্ছে। তাই সংশ্লিষ্ট অংশীজনদের প্রস্তুতি ও মতামতকে গুরুত্ব দিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খসড়া সংশোধনী পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেনপ্রয়োজন হলে এই সময় আরো বাড়ানো হতে পারে। তবে দ্রুত মতামত দিয়ে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব আইন প্রণয়নে সহযোগিতা করার জন্য তিনি ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেনবিশ্বের বিভিন্ন দেশের কার্যকর কোম্পানি আইন পর্যালোচনা করে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলো গ্রহণ করা হবে। বিশেষ করে যেসব দেশে ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ ও বিনিয়োগবান্ধবসেসব দেশের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

এলডিসি উত্তরণ ও অর্থনৈতিক উন্নয়নে সংস্কারের বিকল্প নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেনকোম্পানি আইন সংস্কার বৃহত্তর অর্থনৈতিক সংস্কারেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের অর্থনীতিতে বেসরকারি খাতকে অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেনব্যবসা সহজ করা গেলে বিনিয়োগ বাড়বেনতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরো ত্বরান্বিত হবে।

ব্যবসায়ীদের দায়িত্বশীল ও বাস্তবসম্মত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেনঅন্যান্য দেশের আইন ও ব্যবস্থার সাথে তুলনা করে এমন প্রস্তাব দিতে হবেযা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দীর্ঘমেয়াদে একটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

সভায় ‘কোম্পানি আইন১৯৯৪ (তৃতীয় সংশোধন-২০২৬)’ শীর্ষক খসড়া প্রস্তাবটি বিস্তারিতভাবে উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমসিসিআই-এর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানবিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদবিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলবাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)এপেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরবারবিডার সভাপতি আবদুল হক এবং ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী ও শিল্প খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular