ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে জেলা্র নবীনগর ও সরাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘেটে।

শুক্রবার রাতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি চালিত অটো রিক্সা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়। নিহতরা হলেন উপজেলার আক্তার খন্দকার (৬০), পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলার বগডহর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) ও সিরাজুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে নবীনগর-রাধিকা সড়কে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশা উপজেলার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন। দুর্ঘটনায় সিএনজি অটো রিক্সা ও মোটরসাইকেলে থাকা অন্তত আরো পাঁচজন আরোহী আহত হন।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলাম কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বেড়তলা নামকস্থানে দেবাশীষ মোহন্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি গাইবন্ধা জেলার সাদুল্লাপুর গ্রামের বাদল চন্দ্র মোহন্তের ছেলে। হাইওয়ে পুলিশ জানায়, দেবাশীষ মোহন্ত তার এক সহকর্মী উদয় কে সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়াতে এসেছিলো। পরে রাতে মোটরসাইকেল যোগে কর্মস্থল সাভারে ফিরে যাওয়ার সময় অজ্ঞাত কোন একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেবাশীষ মারা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular