ঢাকা  মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ঢল

ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষের ঢল

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল গমন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে তাকে স্বাগত জানাতে হাজারো মানুষের ঢল নামে। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৬টা থেকেই ভাঙ্গা গোল চত্বর থেকে ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশে অবস্থান নেন বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

একইদিন সকাল ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর গোল চত্বরে পৌঁছালে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ হাত নেড়ে তাকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

সকাল থেকেই গোল চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন।

ভাঙ্গা ও সদরপুরের কয়েকজন নেতাকর্মীদের মধ্যে আইয়ুব মোল্লা, স্বরণ, সিদ্দিক মিয়া, জাহাঙ্গীর হোসেন, একরামুল, মিলন, ফজলে সুবাহান শামিম, তুরান রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় চায়।

এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যতম প্রবেশপথ ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়েছে, সড়কটি যেন ৬ লাইন করা হয়। 

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবার ভাঙ্গা হয়ে বরিশাল সফরে গেছেন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular