ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তাণির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

ইলিশ মাছ রপ্তানির ক্ষেত্রে সরকার কিছু শর্ত আরোপ করেছে। শর্তাবলীর মধ্যে রয়েছে-

১) রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে;

২) এ অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে;

৩) প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে।

৪) শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে;

৫) পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ হতে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণক দাখিল করতে হবে;

৬) অনুমোদিত পরিমাণের চেয়ে বেশী রপ্তানি করা যাবে না;

৭) প্রতিটি পণ্যচালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ ASYCUDA World System পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন;

৮) এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনক্রমেই নিজে রপ্তানি না করে Sub-Contract প্রদান করতে পারবেন না;

৯) সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular