ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধভুট্টা খেত থেকে মুয়াজ্জিনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

ভুট্টা খেত থেকে মুয়াজ্জিনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও, প্রতিনিধি : রাণীশংকৈল উপজেলার ভুট্টা খেত থেকে খায়রুল ইসলাম (৬০) নামে এক মসজিদের মুয়াজ্জিনের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার জেলার নেকমরদ ইউনিয়নের কাশিবাড়ি এলাকার এক ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হয়।

নিহত খায়রুল ইসলাম ওই উপজেলার ভবানন্দপুর গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিনের পাশাপাশি শামসুদ্দিনের মিল চাটালে নৈশপ্রহরীর কাজ করতেন।

বিষয়টি গণমাধ্যমকে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাত পা বাঁধা অবস্থায় ভুট্টা খেতে লাশটি পাওয়া যায়। এছাড়া লাশের গায়ে বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের চিহ্নসহ পা ভাঙা দেখা গেছে। এখানে সিআইডির টিম এসেছে। তাদের কাজ শেষ হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular