ময়মনসিংহ ব্যুরো : টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিতে বৃহত্তর ময়মনসিংহের চারণ সাংবাদিক দৈনিক ইত্তেফাক এর ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সভাপতি এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি নাজমুছ সাদাৎ নোমানকে সাধারণ সম্পাদকসহ নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের নেতৃত্বে মানসম্পন্ন ও সুষ্ঠু সাংবাদিকতার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুদৃঢ় আশা পোষণ করেন। বিবৃতিদানকারী হলেন – ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোঃ নজরুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী প্রমূখ।
রোববার (৩ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে মধুপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: মেজবাহ উদ্দিন আহমেদ (দৈনিক আলোর দিগন্ত), আনছার আলী (দৈনিক সমকাল); সহ-সাধারণ সম্পাদক: নাজিবুল বাশার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ); কোষাধ্যক্ষ: লিয়াকত হোসেন জনি (দৈনিক মানবাধিকার); দপ্তর সম্পাদক: লিটন সরকার (দৈনিক কালবেলা); প্রচার সম্পাদক: মেহেদী হাসান বকুল (দৈনিক যায়যায় দিন), কার্যনির্বাহী সদস্য- হাবিবুর রহমান (দৈনিক সংবাদ ও এশিয়ান টিভি); এস. এম. শহীদ (দৈনিক যুগান্তর); মো. আব্দুল লতিফ (দৈনিক স্বাধীন মত); জাহিদুল কবীর জুয়েল (দৈনিক ভোরের আকাশ ও গ্লোবাল টেলিভিশন); রাজিবুল ইসলাম রিয়াজ (দৈনিক বাংলাদেশ সমাচার)
কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক আনছার আলীর সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।



