ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশময়মনসিংহময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা মৌজা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা মৌজা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধিঃময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর নয়াবাড়ি মৌজা পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির।বৃহষ্পতিবার সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রাণকেন্দ্র কান্দিপাড়ার পাশে(জে এল ১৪৩ নং)স্বতঃস্ফূর্ত হাজারো জনতার উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ,সহকারি কমিশনার(ভূমি) আমির সালমান রনিসহ সরকারি  কর্মকর্তাবৃন্দ।পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির জনমত অনুযায়ী দ্রুত দক্ষিণ গফরগাঁও উপজেলা স্থাপনের বিষয়ে উপস্থিত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন।এ সময় দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার মানুষ ‘গেজেট হইছে যেইখানে উপজেলা সেইখানে’এই শ্লোগান ও ব্যানার,ফ্যাস্টুন নিয়ে আনন্দ উল্লাস করেন।এসময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একে.এম আনছারউদ্দিন,সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular