ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়রিজার্ভ এখন দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে, ঘুড়ে দাঁড়ি ১০ ব্যাংক

রিজার্ভ এখন দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে, ঘুড়ে দাঁড়ি ১০ ব্যাংক

নিউজ ডেস্ক:  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত ৫ মাসে অতিরিক্ত রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার। এখন রিজার্ভ দাঁড়িয়েছে ২০ বিলিয়নের ওপরে। আগে বলেছিলাম ১০টি ব্যাংক দেউলিয়ার পথে, এখন সেগুলো ঘুরে দাঁড়িয়েছে।

তিনি বলেন, যারা অর্থ নিয়ে পালিয়ে দেশ ছেড়েছে, তাদের অর্থ কীভাবে ফিরেয়ে আনতে হয় সে চেষ্টা আমরা করছি। চেষ্টার শেষ নাই। করে যাব। ইনশা আল্লাহ হয়তো দেরিতে হলেও সফল হব।

শনিবার টাঙ্গাইলের ঘাটাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০০তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, আমাদের রিজার্ভের পতন হচ্ছিল। ব্যালেন্স অব ক্রেডিটের কারণে অবমূল্যায়ন হচ্ছিল। এই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি। রিজার্ভ আর কমছে না। গত ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংক একটি ডলারও বিক্রি করে নাই। ব্যালেন্স অব পেমেন্টে যে ঘাটতি ছিল এখন আর ঘাটতি নেই, এখন ব্যালেন্স হয়ে গেছে। রেমিট্যান্সে বিরাট একটা পরিবর্তন এসেছে। গত পাঁচ মাসে আমাদের অতিরিক্ত তিন মিলিয়ন রেমিট্যান্স এসেছে।

ওই সভায় গভর্নর আরও বলেন, আপনাদের ভাই-বোন যারা বিদেশে চাকরি করছেন তাদের টাকাটা খুব দ্রুত আপনাদের কাছে চলে আসছে এবং নিরাপত্তার সঙ্গে আপনারা সেই টাকা পাচ্ছেন।

গভর্নর বলেন, খাদ্যপণ্যের কারণেই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি আছে। খাদ্যপণ্যের দাম আমরা আশা করছি কমে আসবে। আগামী চার-পাঁচ মাসের মধ্যে একটা স্বস্তির জায়গায় পৌঁছে যাব। ব্যাংক কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়। ব্যাংক কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। যেভাবে দেখা হয় সেটা ভুল, আর যেভাবে দেখা হত সেটাও ভুল। ব্যাংক হচ্ছে একটা আমানতকারী প্রতিষ্ঠান।

ইসলামী ব্যাংক সেখানে এক বিশাল ভূমিকা পালন করছে। ইসলামী ব্যাংক এক নম্বর রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংক। ব্যাংকিং খাতেও আস্থা রাখতে বলেন তিনি।

ঘাটাইল উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্যাংকের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular