ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমাইডাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক মহসিনা ইয়াসমিন

মাইডাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক মহসিনা ইয়াসমিন

নিউজ ডেস্ক: মাইডাস আনন্দের সাথে ঘোষণা করছে যে, বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব (গ্রেড-১) মিসেস মহসিনা ইয়াসমিন ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাইডাসের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন।

তিনি জনপ্রশাসন, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব, বিনিয়োগ সুবিধা প্রদান, উদ্যোক্তা উন্নয়ন, নীতি প্রণয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নে ৩৪ বছরের সুদীর্ঘ অভিজ্ঞতা নিয়ে মাইডাসে যোগদান করেছেন।

মাইডাসে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন।

চেয়ারপার্সন, পরিচালনা পর্ষদ এবং মাইডাস টিম মিসেস ইয়াসমিনকে আন্তরিকভাবে স্বাগত জানায় এবং তার নেতৃত্বে মাইডাসের উদ্যোক্তা ও এমএসএমই উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, নারী ও যুব ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular