ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশজামালপুরমাদারগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:   মাদারগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় উপজেলার ৬৫ জন গ্রাম পুলিশের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

রবিবার জামালপুর জেলা পুলিশের উদ্যোগে মাদারগঞ্জ মডেল থানা চত্বরে গ্রাম পুলিশদের এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস), মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফিরোজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ছাইদুল ইসলাম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular