ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদমানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের হুঁশিয়ারি

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহকদের হুঁশিয়ারি

অর্থনীতি ডেস্ক: ‘খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে’ এই হুঁশিয়ারি উচ্চারিত হয় ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে।

ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদের দোসর ও এস আলমের সুবিধাভোগীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ এবং সম্পূর্ণ অন্যায়ভাবে এমডিকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে সোমবার (২৫ মে) বিকাল  জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, এডভোকেট আব্দুল বারী প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular