ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার গ্রামের পশ্চিমপাড়া এলাকায় বসতবাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে ফয়েজ উদ্দিনের প্রতিবেশী এলাকার চিহ্নিত ভূমিদস্যু, মামলাবাজ, ভূমি দখলদার রঙ্গু মিয়া গংদের হামলা মামলায় দিশেহারা নিরীহ ফয়েজ উদ্দিনের পরিবার।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকের বক্তব্য মতে জানা যায়, ধরখার গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ ফয়েজ উদ্দিন একজন নিরীহ প্রকৃতির মানুষ। ফয়েজ উদ্দিনের প্রতিবেশী রঙ্গুমিয়া গংরা ফয়েজ উদ্দিনের ক্রয়কৃত ৭ শতক জমির বেশ কিছু অংশ দীর্ঘ কয়েক বছর ধরে জোর পূর্বক দখল করে রেখেছে।
সম্প্রতি ফয়েজ উদ্দিন তার ক্রয়কৃত জমিতে বাউন্ডারি প্রাচীর তুলতে গেলে তাকে বাধা প্রদান করে ভূমিদস্য মামলাবাজ রঙ্গুমিয়া গংরা। শুধু বাধা প্রদানেই ক্ষ্যান্ত হয়নি তারা। তার পরিবারের উপর হামলার এক পর্যায়ে তার কলেজ পড়ুয়া মেয়ে শম্পা আক্তার ও তার স্ত্রী ফরিদা বেগমের উপর রামদা, ছুরি, লাঠি সাপল এককাইট্টাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে শম্পা আক্তারের বাম হাতের কব্জিতে দুইটি কোপ দিয়ে মারাত্মক গ্রিভিয়াস জখম করে। হামলার সময় শম্পা আক্তারের বোন রাহিমা আক্তারের গলায় থাকা স্বর্ণের ছিনিয়ে নিয়ে, বাড়ীঘর ভাঙচুর লুটপাট করে রঙ্গুমিয়া গংরা। মামলাবাজরা, ফয়েজ উদ্দিনের ভাই সচিবালয়ের সিনিয়র সচিব সাফিউদ্দিনের নামেও মিথ্যা মামলা করেছে বলে দাবী ফয়েজ উদ্দিনের। রঙ্গুমিয়া, আব্দুল মালেক, জজ মিয়া, রোশেনা বেগম, জুবেদা বেগম, খাদিজা আক্তারসহ ভূমিদস্য, মামলাবাজরা বিগত ৪ বছরে ৭ টি মামলা করেছে অসহায় ফয়েজ উদ্দিনের পরিবারের নামে।
এ বিষয়ে জমি উদ্ধারের জন্য ফয়েজ উদ্দিন বিজ্ঞ আখাউড়া সহকারী জজ আদালতে, (ব্রাহ্মণবাড়িয়া) একটি স্থায়ী নিষেধাজ্ঞা মামলা করেন। যার দেওয়ানী মোকদ্দমা নং- ১৫/০৩.০৩.২০২০ ইং তারিখ।
ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে ন্যায় বিচারের প্রত্যাশায় রয়েছেন ফয়েজ উদ্দিনের পরিবার।



