ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিঠাপুকুরে অটোতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় ২ নারীকে মারপিট

মিঠাপুকুরে অটোতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় ২ নারীকে মারপিট

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী অটোতে ঢিল ছোড়ার প্রতিবাদ করায় ২ নারীকে বেদম মারপিটে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যে ৬টার দিকে মিঠাপুকুরের দুলহাপুর আল-ফারুক নামক স্থানে।

ভুক্তভোগীর অভিযোগ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, গতকাল সন্ধ্যে ৬টার দিকে একটি যাত্রী চার্জারঅটো মিঠাপুকুর হতে রংপুর-বগুড়া মহাসড়ক ধরে শঠিবাড়ী বাজারে যাবারকালে পথিমধ্যে দুলহাপুর গ্রামের আল-ফারুক নামক স্থানে পৌছামাত্র ১ কিশোর চার্জারঅটোটিতে পাথর ছুড়ে মারে। কিশোরের ছোড়া ওই পাথরে অটোতে থাকা এক বয়স্ক নারী যাত্রীর চোখের চশমায় লেগে চশমার কাঁচ ভেঙ্গে যায় এবং তিনি বড় রকমের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। চালক দ্রুত অটো থামিয়ে কিশোরকে হাতেনাতে ধরে ফেলেন।

এসময় ওই বয়স্ক নারীসহ অপর এক নারীযাত্রী ধৃত কিশোরকে তার নাম-পরিচয় জানতে চাইলে সে না বলায় অপর নারীযাত্রী তাকে শাসনমুলক একটা চড় মারেন। ঘটনাস্থলের পাশেই থাকা কিশোরের বাবা চায়ের দোকানদার মানিক চন্দ্র এঘটনা দেখে ক্ষিপ্ত হয়ে ওই নারী যাত্রীকে এলোপাথাড়ী কিলঘুষি মারতে থাকেন। তাকে রক্ষার চেষ্টা করায় ক্ষিপ্ত মানিক চন্দ্র বয়স্ক নারী যাত্রীর ডান চোখের নীচে সজোরে ঘুষি মেরে মারাত্নক রক্তাক্ত ফাটা ফোলা জখম করে তার ভ্যানিটি ব্যাগ কেড়ে নেন। এঘটনায় উপস্থিত লোকজন প্রতিবাদ জানালে মানিক চন্দ্রের ডাকে তার ভাই হীরালাল লাঠি-সোটা হাতে সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে সকলকে মারপিটের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

পরে লোকজন মারাত্নক জখম ভুক্তভোগী বয়স্ক নারী যাত্রীকে মিঠাপুকুর সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এব্যাপারে ভুক্তভোগী বয়স্ক নারী যাত্রীর ভাই বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি এজাহার করেন।

অভিযুক্ত মানিক চন্দ্র বলেন, তার নাবালক ছেলে খেলা করার সময় ঢিল ছুড়লে সেটা অটোতে থাকা মহিলার চশমায় লেগে কাঁচ ভেঙ্গে যায়। একটা কাঁচের দাম কয়টাকা! সেজন্য তারা ছেলেটাকে কেন চড় মারলো। তাই আমি তাদের ধাক্কাধাক্কি করেছি। ভ্যানিটি ব্যাগ আমি নেইনি। অনেক লোকজনের ভীড়ে কে নিয়েছে বলতে পারবো না। অভিযুক্ত হীরালালের সাথে কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

অটোযাত্রী বালুয়াপাড়া গ্রামের মাজেদ আলী বলেন, মহিলা মানুষের গায়ে হাত তুলে ওরা দুইভাই কাজটা খুব খারাপ করেছে। অটোযাত্রী আকবপুর গ্রামের মোকসেদ আলী বলেন, যা দেখেছি মানিক চন্দ্র ও হীরালাল উগ্র স্বভাবের মানুষ। তারা নির্দিধায় মহিলা মানুষের গায়ে হাত তুলেছে। তাদের বিচার হওয়া উচিৎ।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular