ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশমিঠামইনে কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ টয়লেট ও নলকূপ স্হাপন

মিঠামইনে কৃষকদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ টয়লেট ও নলকূপ স্হাপন

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার সদর ও অষ্টগ্রামের সিমান্তবর্তী হাওরে কূলখুনী মৌজায় রবিবার দুপুরে কৃষকদের দূদর্শা লাঘবে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোঃ আবদুল্লাহ আলমামুন সরজমিনে হাওরে গিয়ে প্রত্যেক কৃষকে একটি করে শীতবস্ত্র (কম্বল) ও পয়ঃনিস্কাশনের জন্য দুটি টয়লেট ও পানীয় জলের জন্য টিউবওয়েল প্রদান করেন।

তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাবেদ পাঠান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো:ইলিয়াস হোসেন সহ প্রকল্পের টিকাদারদের নিয়ে আনুষ্ঠানিক উদ্ভোদন করেন। হাওরের কৃষক জমসেদ মিয়া জানান, বাপ দাদার আমল থেকে এহাওরে জমি জিরাত করিতেছি কিন্তু এ পর্যন্ত কোনো ইউ,এন,ও স্যার হাওরে এসে এভাবে কোনো কৃষকের সাথে কথা বলেনি এমনকি সুখ দু:খের কথাও শোনেনি।

তিনি আমাদের দু:খের কথা শোনে দুটি পানির টিউবওয়েল ও দুটি টয়লেট এবং প্রত্যেক জিরাতিকে একটি করে কম্বল দিয়ে যান।আমরা জিরাতিরা স্যারের জন্য মন খুইল্লা দোয়া করছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular