নিউজ ডেস্ক: সিলেট টেস্টের শেষ দিনে আলোকস্বল্পতার কারণে বন্ধ হয়ে গেছে খেলা। ৫৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৪ রান।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ৩২ বলে ২১ রান করে ফিরেছেন তানজিদ হাসান। এরপর ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ২৭ বলে ১৪ রান করে জাস্টিন গ্রিভসের বলে এলবিডব্লু হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪৯ রানেই সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম। দীর্ঘক্ষণ ৪৯ রানে আটকে থাকার পর শামার জোসেফের বলে বোল্ড হন । ১২৩ বলের ইনিংসে ছয়টি চার মেরেছেন তিনি। টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়া মুশফিকের আক্ষেপ থাকল ফিফটি না পাওয়ার।
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে থেমেছেন ৮২ রানে। সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করেন হৃদয়। বল সরাসরি স্টাম্পে আঘাত হানলে শেষ হয় ৮২ রানের ইনিংস। রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে লেগে বেল ফেলে দিয়েছে। এই উইকেটের মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ওয়ারিক্যান।
মুশফিকের বিদায়ের পর মাঠের আলো ক্রমেই কমে আসছিল। ফ্লাডলাইট জ্বালানোর পরও দুই আম্পায়ার নিয়মিত লাইট মিটারে আলোর মাত্রা পরীক্ষা করেন। শেষ পর্যন্ত ৫৯তম ওভারের পর খেলা চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত আলো না থাকায় আপাতত খেলা বন্ধ ঘোষণা করেন ।



