ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
HomeUncategorizedমেসির অবসরে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার

মেসির অবসরে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনার হয়ে দুই দশকেরও বেশি সময় মাঠে থাকার পর আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তার এই সিদ্ধান্তের পর আর্জেন্টাইন কিংবদন্তিকে আবেগঘন বার্তায় স্মরণ করেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।

জাতীয় দলের হয়ে মেসির সবচেয়ে বড় স্বপ্নগুলো পূরণ হতে দেখা এবং তার অসাধারণ পথচলার অংশ হতে পারাকে নিজের জন্য আনন্দের বলে উল্লেখ করেছেন আন্তোনেলা। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি মেসির সংগ্রাম, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানো এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ের মুহূর্তের কথা তুলে ধরেন।

আন্তোনেলা লিখেছেন, ‘লিও মেসি, তোমাকে এভাবে এই অধ্যায় শেষ করতে দেখে আমি কতটা গর্বিত, তা বলে বোঝাতে পারব না। কত বছর, কত মুহূর্ত, কত আনন্দ, আবার কত আঘাতও ছিল। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, পড়ে যেতে দেখেছি এবং আবার উঠে দাঁড়াতে দেখেছি। যখন কিছুই ঠিকঠাক হচ্ছিল না, তখনও তোমাকে এগিয়ে যেতে এবং বারবার চেষ্টা করতে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘এত বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখা এবং আমাদের জীবনের সবচেয়ে আনন্দের কিছু দিন তোমার সঙ্গে কাটানোর সুযোগ পাওয়াটাও ছিল আমার জন্য বিশেষ এক সৌভাগ্য।’

তবে মেসির পুরো যাত্রার যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে, সেটি হলো তাদের সন্তানদের বাবার সংগ্রাম খুব কাছ থেকে দেখা। আন্তোনেলার ভাষায়, ‘এই পুরো গল্পের এমন একটি বিষয় আছে, যা আমাকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করে- আমাদের সন্তানরা এই পুরো পথচলা খুব কাছ থেকে দেখতে দেখতে বড় হয়েছে। তারা দেখেছে, তাদের বাবা তার চাওয়া জিনিসের জন্য কীভাবে লড়াই করেছে, হাল ছাড়েনি এবং শেষ পর্যন্ত বিশ্বাস ধরে রেখেছে।’

তিনি বলেন, ‘এরপর তারা নিজেরাই সেখানে উপস্থিত থেকে তোমাকে সবকিছু অর্জন করতে এবং বিশ্বকাপ উঁচিয়ে ধরতে দেখেছে। হয়তো একদিন তারা সত্যিই বুঝতে পারবে, তোমার গল্পটা কতটা বিশাল। কিন্তু আজ তারা শুধু তাদের বাবাকে নিয়ে গর্বিত। আর আমি তোমাকে নিয়ে গর্বিত।’

মেসির দীর্ঘ যাত্রায় অর্জন ও ত্যাগের কথাও স্মরণ করেছেন আন্তোনেলা, ‘তোমার পথচলা নিয়ে, তুমি যা কিছু অতিক্রম করেছ তা নিয়ে এবং সবচেয়ে বেশি প্রতিটি মুহূর্তের পেছনে থাকা মানুষটি হিসেবে তোমাকে নিয়ে আমি গর্বিত।’

সবশেষে মেসির পাশে থেকে পুরো পথচলার অংশ হতে পারাকে নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করে আন্তোনেলা বলেন, ‘তোমার পাশে থেকে এই পুরোটা জীবন কাটাতে পারা কী অসাধারণ এক সৌভাগ্য। আমরা তোমাকে অসীম ভালোবাসি।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular