ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষমৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘর্টনায় দুই জনের মৃত্যু

মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে ঘর্টনায় দুই জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন মা মেহেরুন্নেসা (৬৫) ও তার চাচী ফুলেছা বেগম (৬০)।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ সময় বাড়িতে থাকা তার মা মেহেরুন্নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০) শ্বাসরুদ্ধ হয়ে দুই জনের মৃত্যু হয়। তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটানা স্থল পরিদর্শন করেছে।

তিনি আরো জানান প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular