ঢাকা  শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিযাকাত টেলিভিশন চালুর দাবি

যাকাত টেলিভিশন চালুর দাবি

নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সম্প্রসারণ, যাকাত ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করা এবং এ জন্য একটি জাতীয় ডাটাবেজ ও ‘যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব জাতীয় সংসদে তুলেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে ভোলার সার্বিক উন্নয়নে পৃথক একটি উন্নয়ন কর্তৃপক্ষ (ডেভেলপমেন্ট অথরিটি) গঠনেরও দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) সংসদের বাজেট অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব প্রস্তাব দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, যাকাত বাংলাদেশের একটি ‘হিডেন ইকোনমি’। দেশে কত টাকা যাকাত দেওয়া হয়, তার কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তাই প্রতিটি নির্বাচনী এলাকায় যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের নিয়ে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করা উচিত, যাতে দেশের পাশাপাশি প্রবাসীরাও সহজে প্রকৃত উপকারভোগীদের কাছে যাকাত পৌঁছে দিতে পারেন।

তিনি বলেন, যাকাত ব্যবস্থাকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে একটি ‘যাকাত টেলিভিশন’ চালু করা যেতে পারে। এর মাধ্যমে যাকাতদাতা ও যাকাতগ্রহীতাদের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং দান কার্যক্রম আরও বিস্তৃত হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular