ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র শর্ত না মানলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্র শর্ত না মানলে বন্ধ থাকবে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত পূরণ না করা পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান শান্তি আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গালিবাফের মতে, চুক্তির শর্ত পূরণ না হলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খোলা হবে না। তিনি জানান, শর্তগুলোর মধ্যে রয়েছে নৌ অবরোধ তুলে নেওয়া, বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড় করে দেওয়া।

গালিবাফ স্পষ্ট করে দিয়েছেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে না চললে হরমুজ প্রণালি বন্ধ রাখার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular