নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান এলাকার ভোটার হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর আগে তিনি মিরপুর এলাকার ভোটার ছিলেন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে আজ রবিবার এই তথ্য জানা গেছে।
ইসি জানায়, প্রধান উপদেষ্টার প্রকাশিত ঠিকানা আগে মিরপুরের গ্রামীণ ব্যাংক কমপ্লেক্স ছিল। এখন তিনি তার ভোটার ঠিকানা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানায় নেন, যা গুলশান-২ এলাকায় অন্তর্ভুক্ত। তাঁর স্থায়ী ঠিকানা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে রয়েছে।
সূত্র আরও জানায়, ঠিকানা পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টা গত ফেব্রুয়ারিতে আবেদন করেছিলেন এবং তা অনুমোদন করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
নিয়ম অনুযায়ী, যে এলাকার ভোটার হিসেবে নাম তালিকাভুক্ত থাকেন, সেই এলাকায় ভোট দেওয়ার অধিকার থাকায় এ অনুযায়ী প্রধান উপদেষ্টা গুলশান এলাকায় ভোট দেবেন। গুলশান-২ অঞ্চল ঢাকা-১৭ আসনের আওতাভুক্ত।
ঢাকানিউজ২৪/মহফ



