ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeউৎসব/দিবসরায়পুরায় রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

রায়পুরায় রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

মো: তৌফিকুল হক, নরসিংদী, রায়পুরা:  মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসে নরসিংদীর রায়পুরা উপজেলার ৪ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

পুরষ্কার প্রাপ্ত জয়িতারা হলেন, সমাজ উন্নয়নে কাকলী তালুকদার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিলকিছ আহম্মেদ, সফল জননী নারী সাহিদা রবি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য বিনা বেগমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

সোমবার রায়পুরা উপজেলা পরিষদ সভা কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।অনুষ্ঠানটি আয়োজন করে রায়পুরা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারে সঞ্চালনায় বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা ও জয়িতা সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপনসহ সরকারি বেসরকারি কর্মকর্তা স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুধীজন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular