ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধরায়পুরে কীটনাশকের বিষক্রিয়ায় খামারির ১৬০ হাঁসের মৃত্যু

রায়পুরে কীটনাশকের বিষক্রিয়ায় খামারির ১৬০ হাঁসের মৃত্যু

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের রায়পুরে ধানখেতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় একটি খামারের ১৬০টি হাঁস মারা গেছে বলে অভিযোগ করেছেন খামারি। মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামারি তাজুল ইসলাম চৌধুরী।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, তাঁর খামারে প্রায় ৩০০টি হাঁস ছিল। এর মধ্যে হঠাৎ করে ১৬০টি হাঁস মারা যায়। আশপাশের ফসলি জমিতে কীটনাশক ছিটানোর পর হাঁসগুলো সেখানে গিয়ে খাবার খেয়েছিল। এরপরই হাঁসগুলো অসুস্থ হয়ে মারা যেতে শুরু করে বলে তিনি জানান।

খামারি অভিযোগ করেন, জমিতে কীটনাশক দেওয়ার আগে তাঁকে কেউ বিষয়টি জানাননি। আগে জানানো হলে তিনি হাঁসগুলো মাঠে ছাড়তেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় বাসিন্দা শরিফ হোসেনসহ কয়েকজন জানান, আশপাশের জমিতে ধানের চারা রোপণের পর কৃষকেরা কীটনাশক দিয়েছেন। হাঁসগুলো ওই জমিতে বিচরণ করে খাবার খেত। কীটনাশকের বিষক্রিয়ায় হাঁসগুলো মারা গেছে বলে তাঁদের ধারণা।

তবে হাঁসগুলোর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানতে কোনো পরীক্ষা হয়েছে কি না, তা জানা যায়নি।

রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, ঘটনাটি তাঁকে কেউ জানাননি। তবে খামারের আশপাশের ফসলের জমিতে কীটনাশক ছিটানোর কারণে বিষক্রিয়ায় হাঁসগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular