ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার হুমকি সত্ত্বেও ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রধানমন্ত্রী হিসেবে কিয়েভে প্রথম সরকারি সফরে গিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। 

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, কিয়েভ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন বার্নহাম। একই সঙ্গে তিনি ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সময় যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে এই জোট গঠন করা হয়েছিল।

বার্নহাম বলেন, ইউক্রেনকে সহায়তায় জোটের দেশগুলো ‘যতটা সম্ভব সবকিছু করছে’। পাশাপাশি রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি।

যুক্তরাজ্য ইউক্রেনকে নিজেদের তৈরি স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কিছু উপাদানের নকশা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্ক্যাল্প হলো ফ্রান্সের তৈরি একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাজ্যের স্টর্ম শ্যাডোর ফরাসি সংস্করণ।

এই নকশা পেলে ইউক্রেন নিজ দেশেই দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে।

বার্নহাম বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে মিত্র দেশগুলো নিজেদের মজুত থেকে অস্ত্র দেওয়ার পাশাপাশি অন্য দেশগুলোকেও তাদের মজুত থেকে সহায়তা দিতে উৎসাহিত করছে।

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়। তাদের এই অবৈধ যুদ্ধের অর্থ জোগানোর সক্ষমতা কমিয়ে দিতে হবে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular