ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশলক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানসহ গ্রেপ্তার ৩১

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামানসহ গ্রেপ্তার ৩১

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান পাটওয়ারীসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার মনিরুজ্জামান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের জেলা কমিটির সাবেক সদস্য। বৃহস্পতিবার রাতে পৌর শহরের উত্তর মজুপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের আন্দোলন ও সরকারবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন।

জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কমলনগর থেকে ১৪ জন, লক্ষ্মীপুর সদর মডেল থানা এলাকা থেকে সাতজন, চন্দ্রগঞ্জ থেকে চারজন এবং রায়পুর থেকে দুজন রয়েছেন। বাকি চারজনকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সন্ত্রাস, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular