ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিভারতের আগ্রাসনের বিরুদ্ধে লাল পতাকা মিছিল

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লাল পতাকা মিছিল

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে লাল পতাকা মিছিল করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। ভারতের আগ্রাসন ও দূতাবাসে হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাসদ জেলা শাখার ব্যানারে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের জোরালো হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের আগ্রাসন রুখতে দেশের মানুষ প্রস্তুত। তাদের কোনো অন্যায় দাবি মেনে নেওয়া হবে না। পাশাপাশি দূতাবাসে হামলার প্রতিবাদ ও জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে লাল পতাকা হাতে দলের নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বাসদের আহ্বায়ক আবদুল মজিদ, সদস্য সচিব অ্যাডভোকেট মিলন মণ্ডল, অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন রিয়াজ প্রমুখ।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular