ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধলক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় চার দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় চার দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও যথাযথ লাইসেন্স না থাকায় চারটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ওই এলাকায় কয়েকটি মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কৃষি বিপণন আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় চারটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ছিদ্দিকা। এ সময় কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular