ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তার অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরেফিন সিদ্দিকের ছোট ভাই শাকরিন সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনি সুস্থই ছিলেন। দুপুর সোয়া ২টার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকাও তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে (রমনায়) যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে হতে পারে।’

বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তারঁ সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

২০০৯ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular