ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসংগঠন সংবাদলোক নাট্যদল (বনানী)’র ২০২৫-২৬ সালের নির্বাহী পরিষদ গঠিত

লোক নাট্যদল (বনানী)’র ২০২৫-২৬ সালের নির্বাহী পরিষদ গঠিত

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন লোক নাট্যদল (বনানী) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় দলের মালিবাগ কার্যালয়ে। সভায় বিগত দুই বছরের কার্যক্রম প্রতিবেদন, পরবর্তী এক বছরের পরিকল্পনা ও গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হারুন। অর্থ সম্পাদকের পক্ষে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সভাপতি অভিজিৎ চৌধুরী।

সভার দ্বিতীয় পর্বে সদস্যদের প্রস্তাবক্রমে আগামী দুই বছরের (২০২৪-২৫ ও ২০২৫-২৬) জনাব অভিজিৎ চৌধুরী-কে সভাপতি এবং আবদুল্লাহ আল হারুন-কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্য-নির্বাহী পরিষদ গঠন করা হয়। লোক নাট্যদলের কার্য-নির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের তালিকা নিম্নরূপ:

১) সভাপতি : অভিজিৎ চৌধুরী
২) সহ-সভাপতি : ইউজিন গোমেজ
৩) সাধারণ সম্পাদক : আবদুল্লাহ আল হারুন
৪) সহ-সাধারণ সম্পাদক : আনোয়ার কায়সার
৫) সাংগঠনিক সম্পাদক : আবুতাহের লিটন আকাশ
৬) অর্থ সম্পাদক : পিনাকী রঞ্জন সরকার পিন্টু
৭) সহ-অর্থ সম্পাদক : সুধাংশু নাথ
৮) প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক : এস এম আজাদ রহমান
৯) সহ-প্রচার, জনসংযোগ ও প্রকাশনা সম্পাদক : নূর তাজমিন নিরু
১০) প্রশিক্ষণ, উন্নয়ন ও অনুষ্ঠান সম্পাদক : হাফিজুর রহমান
১১) সহ-প্রশিক্ষণ, উন্নয়ন ও অনুষ্ঠান সম্পাদক : সোহেল মাসুদ
১২) দপ্তর ব্যবস্থাপনা সম্পাদক : আবদুল আউয়াল খান
১৩) সহ-দপ্তর ব্যবস্থাপনা সম্পাদক : দিপ মিনহাজুল হুদা
১৪) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক : মনিকা বিশ্বাস
১৫) সদস্য-১ : জাহিদ চৌধুরী
১৬) সদস্য-২ : সেলিম চৌধুরী
১৭) সদস্য-৩ : তানজিনা রহমান

সভা শেষে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular