শার্শা(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় পৃথক অভিযানে ৬০পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ) রাতে লক্ষনপুর ও টেংরা গ্ৰাম এলাকা থেকে শার্শা থানার পুলিশ তাদেকে আটক করে।
আটককৃতরা হলেন, ইবাদুল ইসলাম (৪৩) উপজেলার টেংরা গ্রামের আতাল হক ছেলে। হাবিবুল্লাহ (২১) উপজেলার কৃষ্ণপুর গ্রামের আঃ আলিম ছেলে ।
শার্শা থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান,এ ঘটনায় শার্শা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামীকে বিজ্ঞ আদলতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।



