ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শাহবাগ অবরোধ, জন ভোগান্তি চরমে

শাহবাগ অবরোধ, জন ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক:  মাসিক বেতন ভাতা ৫০ হাজার করার দাবিতে সকাল থেকে রাজধানীর শাহবাগের রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছেন পোস্ট
গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ।

এই প্রতিবেদন লেখাপর্যন্ত অবরোধ চলছে।

শনিবার সকাল থেকেই শত শত পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। অবরোধের পর থেকে ঢাবি এলাকা, মৎস্যভবন, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি মোড়, বাংলামোটর থেকে শাহবাগমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে আছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। সংশ্লিষ্টি কর্তৃপক্ষের কাছ থেকে কোন পজেটিভ বার্তা না পাওয়া রাস্তা অবরোধ পর্যন্ত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অবরোধকারীরা। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী মানুষ।

সরজমিনে দেখা যায়, রাস্তার মাঝখানে বসে অবরোধকারীরা নানা আঙ্গীকে স্লোগান দিচ্ছেন। স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ২৪ এর ছাত্র জনতার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দাসপ্রথা বিলুপ্ত চাই।

প্রসঙ্গত, তাদের বেতন ২৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার করা হয়। কিন্তু সরকারি ঘোষণা প্রত্যাখ্যান করেছেন তারা। এর আগেও মাসিক বেতন বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ট্রেইনি চিকিৎসকরা।

রবিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মুনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চিকিৎসকরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সরজমিনে দেখা যায়, চিকিৎসকদের সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে রাস্তার মোড় দিয়ে অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

অবরোধের ফলে সায়েন্সল্যাব থেকে শাহবাগ, ফার্মগেট থেকে শাহবাগ, মৎস্য ভবন থেকে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী যানচলাচল বন্ধ। বেশিরভাগ গাড়িই শাহবাগ মোড়ের কাছাকাছি পর্যন্ত এসে ফিরে যাচ্ছে।

আন্দোলনরত মোহাম্মদ ইমরান বলেন, ৩০ হাজার টাকা আমাদের ভাতা করা হয়েছে। বর্তমান সময়ে এই টাকায় চলা যায় না। আমরা চিকিৎসক হয়ে ভুল করেছি? আমরা যৌক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

At least 60 people killed in gold mine collapse in Sudan

US officials met Iran-backed Houthis in Oman