ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে

শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে

ঢাকা নিউজ রিপোর্ট: শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। চীন শিক্ষা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে, যা অন্য দেশের জন্যও অনুকরণীয় উদাহরণ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর । 

১২ জুন শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

মন্ত্রী জানান, শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি বাংলাদেশ-চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করবে এবং এ বছরই সম্ভাব্য বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে চীনা প্রতিনিধি দল জেলা সফরে আসবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পেরে চীন আনন্দিত। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আগামী বছর থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের জন্য চীন সফরের সুযোগ তৈরি করা হবে।

এ সময় সময় তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

ঢাকা নিউজ/শহীদ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular