নিউজ ডেস্ক : রাজধানীর কারওয়ান বাজারে রেলের অস্থায়ী শ্রমিকরা এফডিসি রেলক্রসিং অবরোধ করেছেন। ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা গেছে, ৫ মাসের বকেয়া বেতনের এফডিসি রেলক্রসিং অবরোধ করেছেন তারা। ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
এফডিসি রেলক্রসিং অবরোধ করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকরা।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।



