ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডসদরঘাটের পাইকারি বাজারে আগুন নিয়ন্ত্রণে

সদরঘাটের পাইকারি বাজারে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সদরঘাটের পাইকারি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular