ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসমস্যার সমাধান না হলে নীলফামারীতে পরিবহন ধর্মঘট

সমস্যার সমাধান না হলে নীলফামারীতে পরিবহন ধর্মঘট

নীলফামারী প্রতিনিধি : আগামি মঙ্গলবারের মধ্যে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের বিষয়টি সমাধান না হলে বুধবার থেকে গোটা নীলফামারী জেলায় প্রতীকী বাস ধর্মঘট পালন করা হবে। নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৭ মে) বিকেলে সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ -২২০) এর প্রধান কার্যালয় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং- রাজ ২২০) এই সংগঠনটি জন্ম ১৯৭৮ সালে। আমরা গত ০১ মে ২০২৫ আন্তর্জাতিক মহান মে দিবস পালনের সময় জানতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নীলফামারী জেলা সভাপতি মো. নুর আলম সহ দলের প্রভাব বিস্তার করে, কয়েকজন কে নিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে নীলফামারী জেলার প্রধান কার্য্যালয়ের সাইনবোর্ড নীলফামারী কালিতলায় বাস টার্মিনালে উত্তোলন করেছে। বিষয়টি নিয়ে নীলফামারী জেলার বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে জানাজানি হলে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে ।

তারই ধারাবাহিকতায় আমরা গত ২ মে ২০২৫ তারিখে শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সৈয়দপুর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ট্রাফিক চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করি । নীলফামারী বাস টার্মিনালে প্রধান কার্য্যালয়ের নামে অবৈধ সাইনবোর্ড অপসারণের জন্য নীলফামারী জেলা প্রশাসককে আল্টিমেটাম দিয়ে স্বারকলিপি প্রদান করা হয় কিন্তু নীলফামারী জেলা প্রশাসক অত্র ইউনিয়নের স্বারকলিপি দেওয়ার পরেও নীলফামারীর কালিতলায় বাস টার্মিনাল হতে প্রধান কার্যালয়ের নামে সাইনবোর্ড অপসারণ না হওয়ার কারণে আজকের এই সংবাদ সম্মেলন।

দ্রুত বোর্ড অপসারন করা না হলে এবং আগামী মঙ্গলবার (১৪ মে) জেলা প্রশাসক আহুত সভায় সমাধান না হলে পরদিন বুধবার ভোর ৬টা হইতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমগ্র জেলায় প্রতিকী পরিবহন ধর্মঘট পালন করা হবে। তার পরেও উক্ত অবৈধ সাইন বোর্ড অপসারন করা না হইলে রংপুর বিভাগে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজ আলী, সড়ক সম্পাদক আন্ত জেলা আ. জলিল, দপ্তর সম্পাদক ইসরাইল গনি, সড়ক সম্পাদক অভ্যন্তরীন স্বপন হোসেন, কোষাধ্যক্ষ মনছুর আলী, প্রচার সম্পাদক আবদুল্লাহ জয়সহ নীলফামারী বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ ২২০) এর ৬ উপজেলার উপকমিটির নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সংগঠনের নেতৃবৃন্দ কে সুষ্ঠু সমাধানের জন্য আগামি মঙ্গলবারের সভায় আহবান করা হয়েছে। আশাকরি এ সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular