ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা: গ্রামের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কুইক রেস্পন্স টিম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মী দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

২২ মে বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত Her Dignity, Her Rights: Unit for Stopping Violence Against Women and Children নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা একজোট শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ‘বাংলাদেশ শিশু অধিকার সনদে’ স্বাক্ষরকারী একটি দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি-৫) অনুযায়ী নারী-পুরুষ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা সচেতন নাগরিক এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে দেশের সকল নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সকলের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে।  

উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এই মতবিনিময় সভায় সকলের মতামত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে যা নারী ও শিশুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলা একটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহ সিএসও অ্যালায়েন্স, নারী আন্দোলনের প্রতিনিধি, তরুন সমাজ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবেশকর্মী, গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট সকল পক্ষের জাতীয় ঐক্যমত গঠনে সহায়তা করবে এবং একটি কার্যকর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পথ সুগম করবে। 

ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি, বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

ঢাকা নিউজ/এস 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular