ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাসমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো

সমালোচনার জবাব দিতে হয় পারফরম্যান্সে: রদ্রিগো

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের চাপ, সমর্থকদের প্রত্যাশা এবং সোশ্যাল মিডিয়ার সমালোচনা- সবকিছুর মধ্যেই খেলোয়াড়দের নিজেদের খেলার প্রতি মনোযোগী থাকতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। তার মতে, খেলোয়াড়রাও মানুষ; তাই নেতিবাচক মন্তব্য তাদের কাছেও পৌঁছায়, তবে শেষ পর্যন্ত জবাব দিতে হয় মাঠের পারফরম্যান্স দিয়েই।

বিশ্বকাপে ব্রাজিলের শুরুর ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র নিয়ে রদ্রিগো জানান, টুর্নামেন্টের শুরুতে এমন ফল হতাশাজনক হলেও এটিই শেষ কথা নয়। তার ভাষায়, ‘বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যেখানে প্রতিটি ম্যাচ নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। একটি ম্যাচ খারাপ গেলেই পুরো টুর্নামেন্ট খারাপ যাবে, এমন নয়।’

সোশ্যাল মিডিয়ার প্রভাব প্রসঙ্গে রদ্রিগো বলেন, ‘খেলোয়াড়রা আলোচনার বাইরে নন। নেতিবাচক মন্তব্য বা সমালোচনা বিভিন্নভাবে আমাদের কাছেও পৌঁছে যায়। কারণ দিনশেষে আমরাও মানুষ। তবে আবেগ নয়, মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

https://www.dhakanews24.com/%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8/

রদ্রিগোর কথায় বলেন, ‘একটি সমালোচনা পৃথিবীর শেষ নয়, আবার অতিরিক্ত প্রশংসাও সাফল্যের নিশ্চয়তা দেয় না। তাই আমাদের দায়িত্ব হলো মাঠের খেলায় মনোযোগ দেওয়া এবং পারফরম্যান্স দিয়েই জবাব দেওয়া।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular