নিউজ ডেস্ক : ১৬ ডিসেম্বর ২০২৪,সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা, শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও পদযাত্রা অনুষ্ঠিত।
মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকীতে সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন ও শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রা শাহবাগ চত্বর প্রদক্ষিন করে শিশুপার্ক সামনের রাস্তায় সমাপ্তি করা হয়।
বেলা ১১টায় সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভা সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশনেন সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সামসুল আলম জুলফিকার, সম্পাদক মন্ডলীর সৈদস্য অলোক দাস গুপ্ত, সাজেদুল আলম রিমন, কেন্দ্রীয় নেতা, অধ্যাপক মিজানুর রহমান,কামরানুর রশীদ তুহিন, আমান উল্যা আমান, ড. মাসফিদা আকতার মালা, ঢাকা মহানগর নেতা শহীদুল ইসলাম, সাংস্কৃতিকজন অধ্যাপিকা রেনেসা আকতার প্রমূখ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে আজাদ।
সভাপতির বক্তব্যে ড.সৈয়দ আবদুল্লাহ আল মামুন বলেন, ত্রিশলক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অর্জিত বিজয় জাতির পিতা বঙ্গবন্ধু কে হত্যার মধ্য দিয়ে ছিনিয়ে নেয়া হয়েছে, এরপর থেকেই জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে যায়নি, বাংলাদেশের মানুষকে বিজয়ের সুফল ভোগ করতে দেয়া হয়নি, মূলত দেশে সুবিধাবাদী লুটেরাদের কালোথাবা কখনো বন্ধ করা সম্ভব হয়নি, মানুষ বার বার আশায় বুক বাঁধেন কিন্তু ক্ষমতার পালাবদল হলেও আজও প্রকৃত অর্থে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি। সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ বলেন, দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষ দিশেহারা, ক্ষমতার পালাবদল ঘটেছে, দুহাজার চব্বিশে আবারও রক্ত ঝরেছে কিন্তু ষড়যন্ত্র ও লুটেরাদের উৎখাত করা যায়নি, একইসাথে আন্তর্জাতিক ষড়যন্ত্র পাকাপোক্ত হয়ে বিজয়ের স্বপ্নকে বিকৃত করা, মানুষকে হয়রানি, বঞ্চিত করার রাজনীতির ধারা অব্যাহত রাখার পথে এগুচ্ছে দেশ।এই অবস্থায় মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সমতা, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে সবাইকে সজাগ থেকে এগিয়ে আসতে হবে।



