ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান: ভারপ্রাপ্ত স্পীকার

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান: ভারপ্রাপ্ত স্পীকার

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে  বর্ষা বিপ্লবে স্মরণ করছি।

৫ আগস্ট (বুধবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত “বর্ষা বিপ্লবের গান” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, বিরোধী দলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর না পদধূলিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করবো।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম এমপি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এসময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বক্তারা প্রত্যেকেই সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা নিউজ/এস

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular