ঢাকা  বুধবার, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশসিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে চবি শিবিরের অবস্থান কর্মসূচী

সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে চবি শিবিরের অবস্থান কর্মসূচী

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় পাসকৃত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান করে এ কর্মসূচী পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ‘ লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে ‘, ‘ সন্ত্রাসীদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না ‘, ‘ এই মুহূর্তে দরকার, সন্ত্রাসীদের গ্রেফতার, ‘ ‘ এই মুহূর্তে দরকার, নিরাপদ ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ মোহাম্মদ আলী বলেন, ‘ স্থানীয়দের হামলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা খুবই খারাপ । তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা প্রশাসনকে করতে। আমাদের আজকে সমাবেত হওয়ার কারণ হচ্ছে গতকাল সিন্ডিকেট সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা দাবি জানিয়েছিলাম এই ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার জন্য। সিন্ডিকেটে সেই দাবি পাস হয়েছে। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। ‘

এ সময় চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরে ২০ টি সংঘর্ষ হয়েছে । কিন্তু কোনো প্রশাসনই কার্যকরী সমাধান করতে পারেনি। আমরা ভেবেছিলাম এই প্রশাসন তা পারবে। কিন্তু তারাও তা পারেনি। সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। এই বিশ্ববিদ্যালয়ে এমন কিছু শিক্ষক আছে যারা দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করতে পারবে। গতকাল সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, সবগুলো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular