মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : এবার মৌলভীবাজার জেলার পর সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইনচার্জ নির্বাচিত হয়েছে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম।
মঙ্গলবার ২২ ই এপ্রিল সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা রেঞ্জ অফিসে সিলেট বিভাগের শ্রেষ্ট অফিসার ইনচার্জের পুরুষ্কার তুলে দেওয়া আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের হাতে শ্রেষ্ঠ ওসি পুরুষ্কার তুলে দেন সিলেট রেঞ্জ’র ডিআইজি মো: মুশফেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, চার জেলার পুলিশ সুপার সহ রেঞ্জের সিনিয়র কর্মকর্তাগন এবং সকল ইউনিটের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য এর আগে গত (১৭ এপ্রিল) বৃহস্পতিবার মাসিক কল্যাণ সভায় মার্চ মাসের পারফরমেন্স মূল্যায়নে শ্রেষ্ট অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আমিনুল ইসলাম।
মার্চ মাসের পারফরমেন্স মূল্যায়নে বিভিন্ন ক্যাটাগরিতে এবংআইনশৃংঙ্খলা রক্ষায় সার্বিক পারফরমেন্সের জন্য এসব পুরুষ্কার প্রদান করা হয়েছে ।



