ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সৈয়দপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের চলতি ২০২৫ইং সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বেলা একটায় শহরের নয়াবাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব।

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মো. আলমগীর সরকারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক সুলতানা নাসরীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক মো. শাহীন ইসলাম, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বাণিজ্য শাখার বিদায়ী শিক্ষার্থী মোছা. নওশিন ও দশম শ্রেণির শিক্ষার্থী মোছা. লাভলী প্রমুখ।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন এইচএসসি বিজ্ঞান শাখার বিদায়ী শিক্ষার্থী মোছা. মুসকান।
পরে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. আমজাদ হোসেন।

শেষে পরীক্ষার্থীদের হাতে তাদের রেজিষ্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব ওই সব তুলে দে
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মো. নাছিম রেজা শাহসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব জানান, এবারে প্রতিষ্ঠানটি থেকে তিনটি বিভাগে মোট ১০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular