নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কাজী মনোয়ার হোসেন হায়দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্র জানায়, তিনি সৈয়দপুর পৌরসভার কয়েক টার্মে কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া সৈয়দপুর পৌর যুবলীগের আহবায়ক কাজী মনোয়ার হোসেন মাঝে-মধ্যে সরে থাকলেও পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। জুলাই-আগস্ট আন্দোলনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, আটক পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক কাজী মনোয়ার হোসেন হায়দার ওই এলাকার আওয়ামী লীগ নেতা মৃত কাজী ওমর আলীর ছেলে। গ্রেপ্তারের তিনি পুলিশের সাথে ধস্তাধন্তি করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানোর প্রস্ততি চলছে।



