ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসর্বশেষসৈয়দপুরে তরুণের র*ক্তা*ক্ত ম*র*দে*হ উদ্ধার

সৈয়দপুরে তরুণের র*ক্তা*ক্ত ম*র*দে*হ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে একটি ধান ক্ষেত থেকে রাফি (৩২) নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে শহরের কয়ানিজ পাড়ার আব্দুল হাফেজের পুত্র বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, শহরের উপকন্ঠে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখিপাড়া এলাকার একটি ধান ক্ষেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী ধারণা ওই তরুণকে কে বা কারা পিটিয়ে হত্যা করেছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শনিবার (১১ মে) মরদেহ নীলফামারী মর্গে পাঠানো হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular